,

বুবলীর অহংকার এবং তারপর

news-image

বিনোদন প্রতিবেদক : সৌন্দর্য্য ও অভিনয় দক্ষতা পুঁজি করে সিনেমায় দাপটের সঙ্গেই অভিষেক হয়েছে শবনম বুবলীর। মঙ্গলবার নতুন সিনেমা ‘অহংকার’র কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তার সঙ্গে জুটি হয়েছেন সুপারস্টার শাকিব খান। ১০ জানুয়ারি বিএফডিসিতে মহরতের মাধ্যমে এ সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন শাহাদত হোসেন লিটন।

এ ব্যাপারে বুবলী বললেন, ‘আমি বরাবরই কাজ খুব কম করি। সবসময় ছবির গল্প ও চরিত্রের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকি। এ ছবির গল্প খুব ভালো লেগেছে। গুণী পরিচালক শাহাদাৎ হোসেন লিটন এটি তৈরি করছেন।’

গেলো বছর একই ঈদে এ নায়িকার ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দু’টো মুক্তি পায়। তারপর অনেকটা সময় লাইট ক্যামেরার বাইরে ছিলেন তিনি। এ ব্যাপারে বুবলী বললেন, ‘শুটিং না থাকলেও নিজের চরিত্র নিয়ে ভেবেছি। ‘আরো ভালো করা যায়’ ভাবনা জুড়েই এমনটি ছিল। শুধু তা-ই না, প্রচুর সিনেমা দেখেছি। সেখান থেকে শেখার চেষ্টা করেছি।’

এদিকে ‘মা’ সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন আগেই। সবকিছু ঠিক থাকলে ‘অহংকার’ শেষ করেই ‘মা’ ছবির কাজ শুরু করবেন জানালেন বুবলী। সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা