,

গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে বিউটিকুইনদের ঝলক

news-image

আমেরিকার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে হয়ে গেলো ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে  চোখ ধাঁধানো পোশাক পরে হাজির হন বিশ্বের নামীদামি অভিনেতা-অভিনেত্রীরা। তবে রেড কার্পেটে সবার চেয়ে আলাদা করে নজর কাড়েন হলিউড অভিনেত্রীরা।

প্রিয়াঙ্কা চোপড়া

জনপ্রিয় ইংরেজি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র প্রধান চরিত্রে অভিনয়ের বদৌলতে হলিউডেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সুবাদে অন্যান্য আন্তর্জাতিক অনুষ্ঠানের পর এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আমন্ত্রণ পান তিনি। রেড কার্পেটে সোনালি ঝলমলে পোশাকে তার বিচরণ ছিল নজরকাড়া।

সারাহ জেসিকা পার্কার

রেড কার্পেটে সারাহ জেসিকা পার্কারের বিচরণ ছিল ব্যতিক্রমী। তিনি এসেছিলেন সাদা বিশাল গাউনে। ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র কেরি ব্র্যাডশ’খ্যাত এ তারকাকে দেখতে যেনো সদ্য বিবাহিত রাজকন্যার মতোই লাগছিল।

ড্রু বেরিমোর

হলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ড্রু বেরিমোর।‘চার্লিস অ্যাঞ্জেলস’র সেই অ্যাঞ্জেল গোল্ডেন গ্লোবেও আসেন পরীর মতো বেশেই।

এমা স্টোন

‘লা লা ল্যান্ড’ কমেডি মিউজিক্যালের জন্য ওই ক্যাটেগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন এমা স্টোন। রেড কার্পেটে জনপ্রিয় এ তারকার পোশাকটিও ছিল দৃষ্টিনন্দন।

এছাড়াও গোল্ডেন গ্লোবের জমকালো রেড কার্পেটকে রঙ-বেরঙের পোশাকে আরো বেশি ঝকমকে করে তুলেন অনেক হলিউড তারকা। এদের মধ্যে ছিলেন নবীন এবং অভিজ্ঞ বহু অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও মডেল।

ফেলিসিটি হাফম্যান, কেলি প্রেস্টন ও নাওমি হ্যারিস

ক্লেয়ার ফয়, জোয়ি সালডানা ও কোনি ব্রিটন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১