,

তরুণীর পেটে পাওয়া গেলো মস্তিষ্ক

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপেন্ডিস অস্ত্রোপচার করতে গিয়ে জাপানের ১৬ বছরের তরুণীর পেটে পাওয়া গেলো মস্তিষ্ক। বিষয়টিকে নজিরবিহীন বললেন চিকিৎসকরা।

তারা জানান, অ্যাপেন্ডিস অপসারণের করতে গিয়ে আমরা অস্বাভাবিকতা লক্ষ্য করি। তারপরও তরুণীর ১০ সেন্টিমিটার চওড়া টিউমারটিও অপসারণ করি। কিন্তু তা দেখে আমরা আশ্চর্য হই। এটি শুধু টিউমার নয়, একটি মস্তিষ্কের অংশবিশেষ। টিউমারটির সঙ্গে মস্তিষ্ক ও খুলি ছাড়াও মাথার চুল পাওয়া গেছে।

চিকিৎসকরা আরো জানান, টিউমারটিতে মানুষের মস্তিষ্কের অংশবিশেষ রয়েছে। এটি মস্তিষ্কের মতোই কাজ করতে সক্ষম। এতে মস্তিষ্কের মতোই দু’টি ভাগ রয়েছে। এ ছাড়া ইলেকট্রিক ইমপালস পাঠানোর মতো নিউরনও রয়েছে। এ ছাড়াও স্পাইনাল কর্ডের সঙ্গে সংযোগের জন্য কাঠামোও আছে।

এ বিষয়ে বিস্তারিত জানান জাপানি গবেষক মাসায়ুকি শিনতাকু। তিনি টিউমারটির বিষয়ে গবেষণাও করেছেন।

গবেষক জানান, তরুণীর গর্ভাশয় থেকে উদ্ধার হওয়া এ টিউমারটি নিয়ে বেশ আলোচনা হলেও এটি সাধারণত ক্ষতি করে না। এর কারণও এখনো জানা যায়নি। টিউমারে ব্রেন সেল পাওয়াও অস্বাভাবিক নয়। তবে এটি ঠিক ব্রেনের মতো করে কাজ করার বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই মানছেন তারা।

তবে সে তরুণী তার ডিম্বাশয়ে বেড়ে ওঠা এ টিউমারটির বিষয়ে আগে কিছুই বুঝতে পারেননি। এ কারণে গবেষকরা জানিয়েছেন যে, টিউমার মস্তিষ্কটি তার দেহে কাজ শুরু করেনি।

টিউমারটি অপসারণ করার পর তরুণীটি দ্রুত সেরে উঠছেন।

এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে নিউরোপ্যাথোলজি জার্নালে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা