,

পাকিস্তানে ‘বিচারকের বাসায় শিশু গৃহকর্মী নির্যাতন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে এক বিচারকের বাড়িতে ১০ বছর বয়সের মেয়ে গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।শিশুটিকে পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

তারা বলছেন, মেয়েটির হাতে এবং পায়ে পোড়া দাগ দেখা গেছে।পুলিশ বলছে, মেয়েটি ইসলামাবাদের একজন বিচারক রাজা খুররম আলী খানের বাসায় গত দুবছর যাবত কাজ করছে। বিষয়টি নিয়ে মি. খান কোন মন্তব্য করেননি।

এঘটনায় পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।মানবাধিকার গোষ্ঠিগুলো বলছে, পাকিস্তানের শ্রম আইনে শিশু নির্যাতনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সেখানকার অনেক শিশুই খুব অল্প বয়স থেকে রাস্তায় অথবা মধ্যবিত্ত বাড়িতে কাজ করে।

পাকিস্তানে প্রায় ১ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে বলে ধারণা করা হয়, যাদের অনেকেই কঠিন কিংবা বিপদজনক পরিবেশে কাজ করছে।

গৃহকর্মী শিশুটির ওপর নির্যাতনের ঘটনা প্রথম প্রকাশ পায় গতমাসে। সামাজিক মাধ্যমে শিশুটির শরীরের নির্যাতনের চিহ্নসহ ছবি পোস্ট করা হয়।

এরপর ঘটনাটি দেশটির মূলধারার গণমাধ্যমে আসে- যেখানে তখন বলা হয় যে মেয়েটি নিখোঁজ রয়েছে।
গত রোববার ইসলামাবাদের উপকণ্ঠে মেয়েটিকে খুঁজে পায় পুলিশ এবং তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়।
মেয়েটির আঘাতের বিষয়ে একটি প্রতিবেদন বুধবার সুপ্রিম কোর্টে জমা দেবার কথা রয়েছে। সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা