,

কোলেস্টেরলের মাত্রা কমাতে এই খাবারগুলো খান

news-image

অনলাইন ডেস্ক : শরীরকে সুস্থ রাখতে হলে প্রত্যেকদিন নিয়ম মেনে খাবার খাওয়া খুবই জরুরি। অনিয়ম করলেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর স্বাস্থ্য ভালো রাখতে হলে চিকিত্‌সকের পরামর্শ মেনে সঠিক ডায়েটের খাবার খাওয়াটাও জরুরি। জেনে নিন ডায়েটে কোন খাবারগুলো রাখলে তা আমাদের কোলেস্টেরলের মাত্রা কম করবে-

১) অলিভ অয়েল বা জলপাইয়ের তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্টস থাকার কারণে তা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে।
২) কোলেস্টেরলের রোগীদের প্রত্যেকদিন ডায়েটে একটি করে রসুন রাখা খুবই জরুরি।
আরও পড়ুন স্ন্যাকস স্পেশাল- মুগ ডালের পকোড়া
৩) আখরোট, আমন্ড বাদাম শুধুমাত্র সুস্বাদুই নয়, উপকারীও। বাদাম কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে। এবং বিভিন্ন হৃদরোগের সম্ভাবনাও কম করে। তাই কোলেস্টেরল কম করতে প্রত্যেকদিন একমুঠো করে বাদাম খান। তবে মনে রাখবেন সেই বাদামে নুন কিংবা চিনি কোনওটাই থাকা চলবে না।
৪) প্রচুর পরিমানে বেটা সিসটোসেরল থাকার কারণে অ্যাভোক্যাডো কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে। আবার অন্যদিকে শরীরের উপকারী কোলেস্টেরল বা HDL-এর মাত্রা বাড়াতে সাহায্য করে অ্যাভোক্যাডো।
আরও পড়ুন তিন যুবকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বর্ধমান-বারহাড়োয়া লোকাল
৫) প্রত্যেকদিন মাছ খাওয়া এমনই শরীরের জন্য খুবই উপকারী। মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্লাড প্রেশার কমাতে এবং রক্ত জমাট বাঁধা রোধ করতে সাহায্য করে।
৬) ওটমিলে প্রচুর পরিমানে সলিউবল ফাইবার থাকে। যা আমাদের শরীরের লো ডেনসিটি লিপোপ্রোটিন বা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা