,

পপির সেই ছবিতে ছিলেন সায়মন

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে মামলা হয়েছে। ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবির জন্যে পারিশ্রমিক নিয়েও নাকি কাজ করছেন না। এমন অভিযোগ প্রযোজক ও নির্মাতার। এই ছবিতে অভিনয়ের কথা অস্বীকার করেননি পপি। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ মানতে পারছেন না। তিনি গণমাধ্যমকে বলেছেন, প্রস্তাবিত চলচ্চিত্রটির প্রযোজক-নির্মাতার আচরণে পেশাদারির ঘাটতি ছিল। তারা শিডিউলের শৃঙ্খলা মানতে চাননি। আবার যাকে নায়ক করার কথা বলে পপিকে নেয়া হয়, পরে জনপ্রিয় সেই চিত্রনায়কের বদলে প্রযোজক-নির্মাতা নিজেই নায়ক হতে চান। এই কারণে পপি সিনেমাটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন।

যার কথা শুনে পপি ছবিটি করতে রাজি হয়েছিলেন, তিনি চিত্রনায়ক সায়মন সাদিক। এ বিষয়টি সামনে রেখে যোগাযোগ করে সায়মনের সঙ্গে। পপি যে কথা বলেছেন, ছবিটির সঙ্গে তার চেয়েও বেশি জড়িয়ে ছিলেন সায়মন। জানা যাক তারই ভাষ্যে, ‘এটাতো অনেক আগের কথা। এখন ঠিক অতটা মনেও নেই। শুধু জানি, তাঁর একটি ছবিতে আমি ও পপি চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করে ছিলাম। বিভিন্ন জায়গায় শুটিংও করেছি। কিন্তু পরিচালকের অনেক সমস্যা। আমি নিজেই দেখেছি। শুটিং সেটে ঝামেলা, স্ক্রিপ্টে ঝামেলা। এক  সময় ছবিটির কাজ থেমে যায়। পরিচালকও আর আমার সঙ্গে যোগাযোগ করেননি।এরপর কি হয়েছে জানি না।’

পপির বিরুদ্ধে মামলা হয়েছে, এটা অবশ্য শুনেছেন সায়মন। তিনি আরো বলেন, ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবির পরিচালক-প্রযোজক পরিচালক সমিতি, প্রযোজক সমিতি- ঢাকাই চলচ্চিত্রের কোনো সংগঠনেরই সদস্য নন। এই কারণে অনেক ঝামেলা হয়েছে তখন। শুভাকাঙ্খীরা এই চলচ্চিত্রে কাজ করতে নিষেধ করেন বলে সায়মন জানান।

সাম্প্রতিক কাজ নিয়ে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এখন একটি শুটিংয়ে আছি। পরে এ নিয়ে বিস্তারিত কথা বলবো।’

উল্লেখ্য যে, পপির বিবাদী করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতারণার মামলা করা হয়েছে। ছবির পারিশ্রমিক নিয়েও তিনি কাজ করেননি— এমন অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিচালক ও প্রযোজক জসীম উদ্দিন মামলাটি করেন। ৪০৬/৪২০ ধারায় মামলাটি হয়েছে গত ২২ ডিসেম্বর।

অভিযোগে বলা হয়েছে, চিত্রনায়িকা পপি দ্য আমেরিকান ড্রিম ছবিতে অভিনয়ের জন্য ২০১৫ সালের ১ অক্টোবর চুক্তিবদ্ধ হয়ে দুই লাখ টাকা অগ্রিম সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের শিডিউল চেয়ে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি এবং যোগাযোগও করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরিচালক জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষে মামলাটির আমমোক্তার ‘সিন সিনারি প্রোডাকশন’-এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া। মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে আছেন গোলাম সাবের চৌধুরী।

এ বিষয়ে পপি গণমাধ্যমকে বলেছেন, ‘কখনো এমন অভিযোগ কেউ করেনি। এটা আমাকে অবাক করেছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে