,

পাঠপুস্তকে ভুলে জড়িতরা সবাই শাস্তি পাবে : শিক্ষামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : কম সময়ে ছাপতে গিয়ে পাঠ্যপুস্তকে ভুল হয়েছে স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অমার্জনীয় ভুলের ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছোট ছোট ভুল ছাপার মিসটেকের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য।’

তিনি বলেন, ‘বড় ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দু’জনকে ওএসডি করা হয়েছে। জড়িত সবাইকে শাস্তি দেয়া হবে।’

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (অর্থ) অধ্যাপক কাজী আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ভুলত্রুটি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রথম শ্রেণীর বাংলা বইয়ে ‘অ’ দিয়ে বাক্য বানাতে একটি ছাগলের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘অজ (ছাগল) আসে’। ‘আ’ এর ক্ষেত্রে ‘আম’ শব্দ বানিয়ে লেখা হয়েছে ‘আম খাই’। কিন্তু ‘আম খাই’ বোঝাতে একটি আম গাছের নিচের অংশে দুই পা তুলে একটি ছাগলের দাঁড়িয়ে থাকায় ছবি দেয়া হয়েছে।

অপ্রচলিত শব্দ ‘অজ’ ব্যবহার ও ‘আম খাওয়া’ বোঝাতে ছাগলের ছবি নিয়ে সমালোচনা হচ্ছে।

তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে ‘আদর্শ ছেলে’ কবিতাটি বিকৃত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে