,

‘সুন্দরী’ মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : গোলাপতলীর কাজল ছবিতে ‘কাজল’ হয়েছেন মাহিয়া মাহি। শামীমুল ইসলামের এই ছবির শুটিং চলছে। একই পরিচালকের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন বড় পর্দার এই তারকা। নাম আমার সুন্দরী ছবিতে ‘সুন্দরী’ চরিত্রে দেখা যাবে মাহিকে।

সুন্দরী একই সঙ্গে চোর, বাটপার, প্রতারক। ঢাকা শহরের নানা অপকর্মের সঙ্গে জড়িত এই চরিত্র। এই ছবিতে কাজের ব্যাপারে মাহি বলেন, ‘আমার জন্য একেবারেই নতুন একটি চরিত্র। নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার সুযোগ আছে এখানে। তাই কাজটি করছি। মনে হয়েছে, অনেক মজা করে করা যাবে চরিত্রটি।’

পরিচালক বলেন, এফডিসিতে ছবিটির নাম নিবন্ধন হয়ে গেছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করার কথা আছে ছবিটির।

আশির দশকে আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন পর একই নামে শামীমুল ইসলাম ছবি নির্মাণের ঘোষণা দেন। কিন্তু আমজাদ হোসেন সম্মতি দেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘সুন্দরী ছবির আরও কয়েকটি কিস্তি নির্মাণ করতে চাই। তাই নামটি কাউকে ব্যবহার করতে দিতে চাই না।’

এ কারণে শামীমুল ইসলাম তাঁর ছবির নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন নাম আমার সুন্দরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা