,

মুসলমানের ওপর হামলা হলে ব্যবস্থা : নিউইয়র্ক মেয়র

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : নিউইয়র্কে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ হামলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন। নিউইয়র্কে কোনো মুসলমান বিদ্বেষপূর্ণ হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে মেয়রের কার্যালয়ে জানাতে বলেন তিনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মেয়র বলেন, সব দিকে বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি এগিয়ে। বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কের রাজনীতি ও অর্থনীতিতে অভাবনীয় ভালো করবে।

স্থানীয় সময় গত রোববার রাতে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় হিল সাইড ব্যাংকোয়েট হলে এক অনুষ্ঠানে বিল ডি ব্লাজিও এসব কথা বলেন। ব্লাজিওর নির্বাচনী তহবিল সংগ্রহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফর মেয়র বিল ডি ব্লাজিও ফান্ডিং ইভেন্ট’।

নিউইয়র্কের মেয়র বলেন, নিউইয়র্ক নগরীর প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাই সবার অধিকার রক্ষায় নগরীর প্রশাসন সক্রিয়।

এ ধরনের আয়োজন করতে বাংলাদেশিদের প্রশংসা করে মেয়র বলেন, বাংলাদেশিদের এ ধরনের আয়োজনে তিনি অভিভূত। ছাত্রাবস্থায় ব্রুকলিনের চার্চ ম্যাগডোনাল্ডে যাতায়াতের সময় থেকে তিনি বাংলাদেশি মানুষ চেনেন। তাঁদের ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে মুগ্ধ করে বলেও জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফান্ডিং ইভেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহেদুর রহমান, কো-অর্ডিনেটর আকতার হোসাইন, ফিলাডেলফিয়া নগরের ডেপুটি মেয়র নিনা আহমেদ, ফান্ডিং ইভেন্টের সদস্যসচিব ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।

বক্তাদের মধ্যে ফান্ডিং ইভেন্টের সদস্যসচিব ফখরুল ইসলাম দেলোয়ার নিউইয়র্কে বাংলাদেশিদের অবদানের কথা মেয়রকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশি, বিশেষ করে মুসলমানদের আস্থার জায়গা বিল ডি ব্লাজিও। বাংলাদেশিরা যখনই কোনো ধরনের বিপদে পড়েছেন, মেয়র তখনই সহযোগিতার হাত বাড়িয়েছেন। তহবিল সংগ্রহে তিনি বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে