,

ট্রাম্পকে ১০ লাখ নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিল ‘আলিবাবা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নাগরিকদের জন্য ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন চীনা ই-কমার্স কম্পানি ‘আলিবাবা গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রাম্প টাওয়ারে এক বৈঠকে তিনি ওই প্রতিশ্রুতি প্রদান করেন।

‘আলিবাবা’র পদস্থ কর্মকর্তা ব্রিয়ন টিংলার এক বিবৃতিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ”জ্যাকের পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ মার্কিনি ছোট ব্যবসা শুরু করবেন, সেসব পণ্য ‘আলিবাবা’র প্ল্যাটফর্ম ব্যবহার করে চীনে বিক্রি হবে। আর এভাবে ১০ লাখ মার্কিনির কর্মসংস্থান নিশ্চিত হবে। ”

জ্যাকের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প বলেন, ‘তিনি বিশ্বের সবচেয়ে সেরা উদ্যোক্তাদের একজন। আমাদের বৈঠকটি ছিল খুবই কার্যকর। এই বৈঠকটি হলো কর্মসংস্থানের বিষয়ে। জ্যাক এবং আমি বড় কিছু করতে যাচ্ছি। ‘

বৈঠকের পর জ্যাক সাংবাদিকদের বলেন, ‘আমি চীনকে ভালোবাসি, আমি যুক্তরাষ্ট্রকেও ভালোবাসি। ‘

তিনি আরও বলেন, ‘আমরা মার্কিন উদ্যোক্তাদের সহায়তা করতে চাই। তারা তাদের পণ্য চীনের গ্রাহকদের কাছে বিক্রি করতে পারেন। এভাবে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়বে। সেই সঙ্গে রপ্তানিও বাড়বে। ‘

তবে ‘আলিবাবা’র ওই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক।

উল্লেখ্য, এই সাক্ষাতের পর সোমবার ‘আলিবাবা’র শেয়ারের মূল্য ১.৫০ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে।
সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা