,

ফিফার বর্ষসেরা কোচ রানিয়েরি

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে তিনটি শিরোপা জেতানো জিনেদিন জিদান ও পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করানো ফের্নাদো সান্তোসকে হারিয়ে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড জিতেছেন ইতালিয়ান কোচ রানিয়েরি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জুরিখে বর্ষসেরা কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক কোচ দিয়েগো মারাডোনা।

মূলত, ফুটবলবিশ্বকে চমকে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখায় এ পুরস্কার পেয়েছেন তিনি। রানিয়েরির অধীনে গত মৌসুমের শুরু থেকেই একের পর এক চমক দেখাতে শুরু করে লেস্টার। পুরো মৌসুমে লিগে মাত্র তিনটি ম্যাচে হারা দলটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবারের মতো ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে। লিগের চলতি মৌসুম লেস্টার ভালো করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক আসরেই দারুণ খেলছে তারা। গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে ওঠে তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা