,

বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে লাভ নেই : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে লাভ নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।

এ সময় বিএনপিকে মাঠে নামার সুযোগ দিচ্ছে না আওয়ামী লীগ- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, উনাকে তো কখনো মাঠে দেখা যায় না। বিএনপিকে অনুমতি দিয়ে লাভ কী? কর্মসূচি দিয়ে নেতারা মাঠে নামে না। নেতা না নামলে কর্মী কীভাবে মাঠে নামবে?

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা রাজপথে আছি, বিরোধী দলেও থাকলেও রাজপথে থাকি।

১১ জানুয়ারির পর দলে অনুপ্রবেশকারী ‘পরগাছা’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, দলে দু-একটা জামায়াত প্রবেশ বিচ্ছিন্ন ঘটনা। এসব অনুপ্রবেশকারী পরগাছা বিভিন্ন অপকর্ম করে, যাতে শেখ হাসিনার সব অর্জন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান শত্রু অসাম্প্রদায়িকতা। আমাদের আগামী দিনের শপথ হলো সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা এই সাম্প্রদায়িকতাকে প্রতিহত, প্রতিরোধ এবং মোকাবিলা করব।

ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারি বাঙালিদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে। এর মধ্য দিয়ে বিজয় পূর্ণতা পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা