,

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানী ঢাকার বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশকে কেন্দ্র করেই মুলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও এই ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত সাধারণ যাত্রীবাহী বাস/গাড়ির রুট হবে নিম্নরূপ:

১ (ক). বিজয় সরণির উত্তরের/পশ্চিমের সব যাত্রীবাহী বাস লাভ রোড হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল চার্চ হয়ে রাজমণি ক্রসিং দিয়ে ফকিরাপুল/ইউবিএল হয়ে চলে যাবে।

১ (খ). গুলিস্তান বা মতিঝিল থেকে আসা বিজয় সরণি অভিমুখী গাড়ি নাইটিঙ্গেল দিয়ে রাজমণি ক্রসিং হয়ে কাকরাইল চার্চ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে লাভ-রোড দিয়ে বিজয় সরণির দিকে চলে যাবে।

২ (ক). গাবতলী থেকে আসা গাড়ি মিরপুর রোড দিয়ে সায়েন্স ল্যাব হয়ে নিউমার্কেট দিয়ে আজিমপুর হয়ে বকশীবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বঙ্গবাজার দিয়ে গুলিস্তান/মতিঝিল/সদরঘাট চলে যাবে।

২ (খ). গুলিস্তান/মতিঝিল/সদরঘাট থেকে গাবতলী অভিমুখী গাড়ি বঙ্গবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বকশীবাজার দিয়ে আজিমপুর হয়ে নিউমার্কেট দিয়ে সায়েন্স ল্যাব হয়ে মিরপুর রোড হয়ে গাবতলী চলে যাবে।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যেসব রাস্তা বন্ধ থাকবে :

১। শাহবাগ ক্রসিং হতে মৎস্য ভবন ক্রসিং এবং মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত।
২। টিএসসি হতে দোয়েল চত্বর ক্রসিং এবং দোয়েল চত্বর ক্রসিং থেকে টিএসসি পর্যন্ত।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আগত ব্যক্তিদের প্রতি ডিএমপির অনুরোধ :
১. কাকরাইল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কদমফুল ক্রসিং ও শাহবাগ ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন গেট এবং আইইবি গেট দিয়ে প্রবেশ করা যাবে না।
২. (ক) সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিকে ছবির হাট গেট, টিএসসি গেট, কালীমন্দির গেট এবং তিন নেতার মাজার গেট দিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে।
(খ) প্রবেশ গেটে স্থাপিত আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ করতে হবে।
৩. লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র, ব্যাগ, ছাতা, লাঠি, লাইটার, ম্যাচ বা কোনো দাহ্য বস্তু নিয়ে সমাবেশে আসা যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশকে সহযোগিতা করতে হবে।
৫. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে পুলিশকে অবহিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা