,

ভাঙতে যাচ্ছে মহাদেশ! বিপদ ঘনাচ্ছে বিশ্ববাসীর!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফাটল ধরেছে বরফের দেওয়ালে। কয়েকদিনের মধ্যেই তা ভেঙে পড়তে পারে মূল চাঁই থেকে। প্রকৃতির এমনই ভয়ানক রূপ ধরা পড়েছে নাসা-র ‘অপরেশন আইসব্রিজ’-এর তথ্যে। দক্ষিণ মেরুর বরফ-দেওয়ালের এই ফাটল দেখা গিয়েছিল গত বছর নভেম্বরেই। এক মাসের মধ্যেই সেই ফাটল বেড়ে প্রায় ১৮ কিলোমিটার হয়ে যায়। ‘লারসেন সি’ নামে এই আইস-শেল‌্ফ, বর্তমানে মূল মহাদেশটির সঙ্গে যুক্ত রয়েছে মাত্র ২০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র উপদ্বীপের মাধ্যমে।

বৈজ্ঞানিকদের মতে, দু-এক মাসের মধ্যেই হিমশৈলীটি মূল উপদ্বীপ থেকে ভেঙে যাবে। বর্তমানে আইসবার্গটির আয়তন প্রায় ১১৩ কিলোমিটার লম্বা, ৩০০ ফুট প্রস্থ ও ৫০০ মিটার গভীর। বিশেষজ্ঞদের মতে, হিমশৈল এভাবে ভেঙে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়।

প্রসঙ্গত, এর আগে, ২০০২ সালেও ‘লারসেন সি’ আইস-শেল‌্ফ থেকে হিমশৈল ভেঙে পড়ে। তবে, তা আকারে ছোট ছিল। মূলত গ্লোবাল ওয়ার্মিঙের জন্যই হচ্ছে এই অঘটন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা