,

সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি

news-image

 

স্পোর্টস ডেস্ক :সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমমি দেয়া হয়েছে। ৭ জানুয়ারি চিঠি দিয়ে এই হুমকি দেয়া হয় সৌরভকে। তবে বিষয়টি সামনে এসেছে আজ সোমবার।

 

সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে সৌরভের। কিন্তু ৭ জানুয়ারি একটি চিঠি দিয়ে ওই অনুষ্ঠানে সৌরভকে যেতে নিষেধ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকলে তার ফল মারাত্মক হতে পারে বলে ওই চিঠিতে হুমকি দেয়া হয়।

হুমকির চিঠি পাওয়ার পরই কলকাতার পুলিশ কমিশনারকে বিষয়টি জানান সৌরভ। যদিও কোনো লিখিত অভিযোগ করেননি তিনি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বিষয়টি জানান সৌরভ। তবে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মিরাজ খালিদ জানান, সৌরভের কাছ থেকে এখনও পর্যন্ত এরকম কোনো চিঠি পাননি।

সৌরভ এদিন সাংবাদিকদের জানান ৭ তারিখ আমি একটি হুমকি চিঠি পেয়েছি এবং পুলিশ কমিশনার ও আয়োজক কমিটিকে বিষয়টি জানিয়েছি। ১৯ জানুয়ারি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেইনি। এটা একটা লাইভ প্রোগ্রাম, আমি যদি সেখানে উপস্থিত থাকি তবে সবাই তা জানতে পারবেন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হুমকি চিঠিটি আসে সৌরভের মা নিরুপা গাঙ্গুলীর নামে। সেখানে বলা হয় ‘আপনার ছেলেকে সতর্ক করে দেয়া হচ্ছে তিনি যেন মেদিনীপুরের অনুষ্ঠানে উপস্থিত না থাকেন। তিনি (সৌরভ) যদি এই হুমকি বার্তা অগ্রাহ্য করে সেখানে যান তবে তার ফল ভাল হবে না। আপনি (নিরুপা) আর আপনার ছেলেকে দেখতে পাবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা