,

সোশ্যাল মিডিয়ায় এবার মৌলবাদীদের সমালোচনার মুখে সানিয়া মির্জা

news-image

স্পোর্টস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এবার মৌলবাদীদের সমালোচনার মুখে সানিয়া মির্জা

সামি, কাইফ এবং মীরের পর এবার মৌলবাদীদের নিশানায় সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় টেনিসতারকাকে একহাত নিল সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি। যাদের কাছে নারীদের পোশাকটাই তাদের শালীনতার আসল পরিচয়। বাকি সব গৌণ।

সপ্তাহ দুয়েক আগে ফেসবুকে লাল লেহেঙ্গা পরা একটি ছবি পোস্ট করেছিলেন সানিয়া মির্জা। তারপরই ধর্মীয় সংকীর্ণ চিন্তাধারার শিকার হন তিনি। অনেকে লিখেছেন, এই পোশাকে তাকে দেখতে মোটেই ভাল লাগছে না। অনেকের প্রশ্ন, সানিয়া খেলার দুনিয়া ছেড়ে কি মডেলিং শুরু করছেন? এমনকী, ইসলাম ধর্মের নারীদের এ ধরনের পোশাক পরা যে উচিত নয়, তাও মনে করিয়ে দেওয়া হয়েছে। কেন বোরখা পরেননি এ প্রশ্নও তুললেন কেউ কেউ।

এর আগে স্ত্রী হাসিন জাহানের স্লিভলেস পোশাক পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় পেসার সামিকে। আবার সূর্য নমস্কারের ছবি পোস্ট করে টুইটারে কট্টরপন্থীদের কটাক্ষের পাত্র হয়ে উঠেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার কাইফ। স্ত্রী ও মেয়ের সঙ্গে বড়দিন সেলিব্রেট করে ইসলামকে অমপান করেছেন মীর। এভাবেই টলিউডের অভিনেতার দিকে ছুটে এসেছিল সমালোচনার তীর। এবার সানিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা