,

প্রতিটি মানুষের মধ্যে নিজ অঞ্চলের টান থাকে : অহনা

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার অভিনেত্রী অহনা। নিজের পরিচয়ে অনেক আগেই যুক্ত করেছিলেন ‘ব্যবসায়িক’ উপাধি। সম্প্রতি তিনি শুরু করেছেন বিউটিপার্লারের ব্যবসা। পাশাপাশি করছেন অভিনয়। কথা হয় তার সঙ্গে-

ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা অনেক দিন যাবৎই করছেন। হঠাৎ বিউটিপার্লারের ব্যবসা শুরু করলেন কেন?
ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা তো করছিই। সেখানে এখন আর সময় না দিলেও চলে। আর সত্যি বলতে কী প্রতি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নেই। তাই ভাবলাম, নিজের একটি ব্যব্যসা প্রতিষ্ঠান থাকলে সেটা আমার নিজের জন্য, পরিবারের জন্য সর্বোপরি সবার জন্যই অনেক ভালো হয়।

প্রতিষ্ঠানের নাম ‘অহ-মি’ রাখার কারণ?
১৩ জানুয়ারি থেকে উত্তরার ১৩নং সেক্টরে বিউটি পার্লারের যাত্রা শুরু হবে। আর নাম ‘অহ-মি’ রাখার কারণ হচ্ছে, এর কর্ণধার দু’জন। প্রধান কর্ণধার আমি আর অন্যজন আমারই খালাতো বোন লিজা মিতু। আমার নামের ‘অহ’ এবং মিতুর নামের ‘মি’ নিয়ে বিউটিপার্লারের নাম রেখেছি ‘অহ-মি’।

নাটকে আপনার বর্তমান ব্যস্ততা?
বিভিন্ন সময়ে খণ্ড নাটকের পাশাপাশি অভিনয় করছি বেশ কয়েকটি ধারাবাহিকে। এগুলো হচ্ছে ‘নোয়াশাল’, ‘রূপালী প্রান্তর’, ‘মহাগুরু’, ‘কমেডি ৪২০’, ‘শান্তি অধিদপ্তর’ ও ‘আয়নাঘর’।

‘নোয়াশাল’ নাটকটি বেশ জনপ্রিয়। এটা কি আঞ্চলিক ভাষার নাটক বলে?
আঞ্চলিক ভাষার নাটক বলে যে এটি জনপ্রিয় সেটা পুরোপুরি সত্যি নয়। আবার পুরোপুরি মিথ্যাও নয়। মানুষ এখন নাটক দেখছে না বললেই চলে। তার পরও যেগুলো দেখছে সেগুলো হাস্যরসাত্মক ও আঞ্চলিক ভাষার নাটক। কারণ প্রতিটি মানুষের মধ্যে নিজ অঞ্চলের টান থাকে। আকাশ রঞ্জন রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির। নাটকটি প্রচার হচ্ছে আরটিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯টা ৫ মিনিটে। দৈনকি আ.স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে