,

ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : জুরিখে সোমবার দিবাগত রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফা বর্ষসেরা বর্ষসেরা অ্যাওয়ার্ড ‘ফিফা দ্যা বেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। আসরে লিওনেল মেসি, অ্যান্টোনিও গ্রিজম্যানকে পেছনে ফেলে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ডিসেম্বরেই ব্যালন ডি’অর নিজের করে নিয়েছিলেন রোনালদো। যেন স্বপ্নের সময় পার করছেন এ রিয়াল তারকা। ক্লাবের হয়ে ১১তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো-২০১৬ এর শিরোপাও।

জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বার্সেলোনার কোনও ফুটবলার। তবে ভিডিও বার্তায় বার্সেলোনার হয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

এদিকে বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন আমেরিকান ফুটবলার কার্লি লয়েড। বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন লেস্টার সিটির কোচ ক্লাদিও রানিয়েরি, এবং বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন জার্মানির কোচ সিলভিয়া নেইদ। ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে রয়েছে স্প্যানিশ জায়ন্ট ক্লাব রিয়াল মাদ্রিদের আধিপত্য। একাদশে রিয়ালের চার ফুটবলার স্থান করে নিয়েছেন। গোল রক্ষক হিসেবে স্থান করে নিয়েছেন জার্মান এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যয়ার। ডিফেন্ডার হিসেবে রয়েছে দানি আলভেস, জেরার্ড পিকে, সার্জিও রামোস, মার্সেলো। মিডফিল্ডার হিসেবে নাম রয়েছে লুকা মড্রিচ, টনি ক্রুস, এবং আন্দ্রেস ইনিয়েস্তার। স্ট্রাইকার হিসেবে বর্ষসেরা একাদশে নাম রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের নাম। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড উঠেছে অ্যাটলেটিকো ন্যাসিওনালের ঘাড়ে। সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন মালেয়শিয়ার ফুটবলার মোহাম্মদ ফায়িজ সাবরি।

এবারের সেরাদের নির্বাচনে ছিলো কিছুটা ভিন্নতা। ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে পরিবর্তন এসেছে বর্ষসেরা ফুটবলার নির্বাচন প্রক্রিয়াতেও। বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোট শুধু ৫০ শতাংশ ভূমিকা রেখেছে। বাকি ৫০ শতাংশ ছিলো সমর্থক আর সারা বিশ্বের দুই শতাধিক সাংবাদিকের ভোট।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে ১৯৯১ সাল থেকে। ২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলে সাময়িকীর ব্যালন ডি’অর একীভূত হয়ে যায়। পুরস্কারটির নাম তখন ছিল ফিফা ব্যালন ডি’অর। দুপক্ষের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর গত বছর আবারও দুটি আলাদা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে