,

আইসিসির সেরা দশে ‘কাটার মাস্টার’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশী ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার(আইসিসি) টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন।সোমবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৬৪৩ পয়েন্ট নিয়ে ১০ আসেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি এই পেসারের পরেই আরেক বাংলাদেশী সাকিব আল হাসান ৬৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছেন। সাকিব তিন ধাপ এগিয়েছেন।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে মুস্তাফিজ মাত্র ১ উইকেট নিলেও ধারাল বোলিং করেছেন। ‘কাটার মাস্টার’ প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে ১ উইকেট নেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো উইকেট পাননি, ৪ ওভারে খরচ করেন ৩০ রান। কাঁধের ও কোমড়ের চোটের কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি ‘দ্য ফিজ’।

২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া মুস্তাফিজ কিছুদিন আগে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা ২৯ নম্বরে উঠে আসেন।

প্রথমবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজ, ধারাবাহিক পারফরম্যান্সের গুরুত্বপূ্র্ণ নির্দেশক হচ্ছে র‌্যাঙ্কিং। আমি খুব আনন্দিত যে, প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছি। এটা ভবিষ্যতে ভালো করতে উৎসাহ জোগাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা