,

‘সীমান্তহত্যা শূন্যের কোটায় নিয়ে আসবো’

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তের অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। সীমান্তে হত্যাকাণ্ড অনেকটা কমে গেছে। আমি এ হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসবো। এটা আমার চ্যালেঞ্জ, যদি প্রতিপক্ষ ভারত আমাকে সহযোগিতা করেন।

 

সোমবার বিকেলে লালমনিরহাট জেলার দহগ্রাম-আঙ্গরপোতার ‘তিনবিঘা’ করিডোর পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, আমি দায়িত্ব নেয়ার পর নিয়মিত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটা অব্যাহত থাকবে।

এর আগে বিজিবির মহা পরিচালক পানবাড়ী বিজিবি ক্যাম্প পরির্দশ করেন। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে তিন বিঘা করিডোরে এক সৌজন্য সাক্ষৎতে মিলিত হন।

এ সময় বিজিবি’র রংপুর রিজিওনাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ, রংপুর সেক্টর পরিচালক কর্ণেল মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ভারতের পক্ষে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডার বি এস পাটিয়াল, ২২ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কমান্ডার অজয় লুথরা উপস্থিত ছিলেন।

সেখানে তিনবিঘার অভ্যন্তরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। এসময় উভয়ের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের