,

‘জঙ্গিবাদের বিষবৃক্ষ সমূলে তুলে ফেলতে পুলিশ বদ্ধপরিকর’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমাদের অবস্থান সর্বদা টেররিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। দেশের সব পেশার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সাধারণ মানুষের সহযোগিতায় জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। জঙ্গিবাদের বিষবৃক্ষ সমূলে তুলে ফেলতে পুলিশ বদ্ধপরিকর।

সোমবার ডিএমপির সদর দপ্তরে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিট জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছে। এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অর্থ, আশ্রয়, অস্ত্রদাতা এবং প্ররোচণা ও উস্কানিদাতাদের চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় আনা হবে।

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশের এসি রবিউল ইসলাম ও ওসি সালাউদ্দিনের পরিবারকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেন ডিএমপি কমিশনার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের