,

সেই উপসচিব কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘুষ নেওয়ার সময় টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া সড়ক ও জনপথ বিভাগের উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, সড়ক ও জনপথ বিভাগের একজন ইজারাগ্রহিতার অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ঘুষের ৫০ হাজার টাকাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের ইজারাগ্রহিতা মাইনুদ্দীন। তার ইজারা নেওয়া একটি কাজের তদন্ত প্রতিবেদনের জন্য উপসচিব মিজানুর রহমান তার কাছে প্রথম দফায় ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেটা পরিশোধের পর একই কাজের জন্য আরো ৯ লাখ টাকা দাবি করেন মিজানুর রহমান। দ্বিতীয় দফা ঘুষ দাবি করার পর মাইনুদ্দীন দুদকের কাছে অভিযোগ করেন। দুদক অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক তদন্ত চালায়।

পরে গতকাল রোববার ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে দুদকের একটি দল খিলগাঁওয়ের বিএফসি রেস্টুরেন্টে অবস্থান নেয়। রাত ৯টার দিকে মিজানুর রহমান ইজারাগ্রহিতা মাইনুদ্দীনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিতে গেলে দুদক কর্মকর্তারা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা