,

‘বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপির কোনো সাংগঠনিক শক্তি বা দক্ষতা এখন আর নেই। তারা এক প্রকার কাগুজে বাঘে পরিণত হয়েছে। তাই তারা কি বললো, আর না বললো- তাতে কিছু যায় আসে না।

 
সোমবার রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এরশাদ এ মন্তব্য করেন। এমপি লিটন খুনের ঘটনা উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, সরকার মানুষের উদ্বেগ দূর করতে চুড়ান্ত ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপির আমলে বিচারককে প্রভাবিত করে আমাকে শাস্তি দেয়া হয়েছে। আশা করি এখন আর তেমনটি হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী দেবে। তাই এখন প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলছে।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদসহ জেলা জাপা নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা