মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা: যান চলাচলে বিধিনিষেধ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিগণের নিরাপদ যাতায়াত এবং সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে আগামী ১৪ জানুয়ারি রাত ১০টা থেকে এবং ২১ জানুয়ারি রাত ১০ টা হতে সংশ্লিষ্ট এলাকায় ঢাকা মহানগর পুলিশ, ঢাকা ও গাজীপুর জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

 

এ সময়ে আশুলিয়া ব্রিজ হতে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী ব্রিজ হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে (তবে বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স চলতে পারবে)।

ঘোড়াশাল থেকে কালীগঞ্জ-পূবাইল হয়ে আগত যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্ব মারকুল (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী সাধারণ যানবাহনসমূহকে এ রাস্তা এড়িয়ে কাচপুর/যাত্রাবাড়ী সড়কে চলাচল করতে পারবে।

ইজতেমায় গমনেচ্ছুক মুসল্লি এবং উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সকল প্রকার যানবাহন বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসাবে মহাখালী বিজয় সরণী হয়ে মিরপুর গাবতলী সড়ক ব্যবহার করতে পারবেন।

ঢাকা মহানগর থেকে যে সকল মুসল্লি পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন তাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্ত্বর-আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী ব্রিজ পরিহার করে তুরাগ নদীর উপরে নির্মিত বেইলী ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে ইজতেমা স্থলে যাতায়াত করতে পারবেন।

নির্ধারিত স্থানে মুসল্লিগণের যানবাহন পার্কিং করতে হবে। ঢাকা মহানগর এলাকা: চট্টগ্রাম বিভাগ পার্কিং- গাউছুল আজম এভিনিউ (১৩নং সেক্টর রোডের পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড), ঢাকা বিভাগ পার্কিং- সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত, সিলেট বিভাগ পার্কিং- উত্তরাস্থ ১২নং সেক্টর শাহমখদুম এভিনিউ, খুলনা বিভাগ পার্কিং- উত্তরা ১৬ ও ১৮নং সেক্টরের খালি জায়গা, রংপুর বিভাগ পার্কিং- কামারপাড়া ট্রাকস্ট্যান্ড ও ১০নং সেক্টর খালি জায়গা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং- প্রত্যাশা হাউজিং, বরিশাল বিভাগ পার্কিং- ধউড় ব্রিজ ক্রসিং সংলগ্ন পার্কিং- (আশা বিশ্ববিদ্যালয়ের খালি জায়গা) এবং বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন এবং ঢাকা মহানগরী- উত্তরাস্থ শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।

গাজীপুর জেলা: টঙ্গী কাদেরীয়া টেক্সটাইল মিল, মেঘনা টেক্সটাইল মিলের পার্শ্বের রাস্তার উভয় পাশে, শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ, শফিউদ্দিন সরকার একাডেমি সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টিআইসি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ, জয়দেবপুর চৌরাস্তা ট্রাকস্ট্যান্ড, চান্দনা হাই স্কুল মাঠ এবং কে-২(নেভী) সিগারেট ফ্যাক্টরির পাশে, টঙ্গী, গাজীপুর।

ঢাকা জেলা: আশুলিয়া কলেজ মাঠ ও আশুলিয়া হাইস্কুল মাঠ।

নবীনগর-বাইপাইল-আশুলিয়া সড়ক ও প্রগতি সরণি হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে আগত মুসল্লিবাহী রিজার্ভ বাসসমূহ নির্ধারিত বিভাগ ওয়ারি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে হবে। ভিআইপি গমনাগমনের সময় এয়ারপোর্ট রোড, আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তেজগাঁও শিল্পাঞ্চল রেইনবো ক্রসিং হতে আব্দুল্লাহপুর হয়ে ধউড় ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পাশে, প্রগতি সরণি ক্রসিং হতে রামপুরা ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পাশে, প্রগতি সরণি ক্রসিং হতে আব্দুল্লাহপুর পর্যন্ত, আব্দুল্লাহপুর ক্রসিং হতে ধউড় ব্রিজ পর্যন্ত, ধউর ব্রিজ হতে বাইপাইল মোড় পর্যন্ত পার্কিং করা যাবে না। অবৈধভাবে পার্কিংকৃত যানবাহন অপসারণ করা হবে।

টঙ্গী তুরাগ তীরে অনুষ্ঠেয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি শুরু হয়ে তা ১৫ জানুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা ২০ জানুয়ারি শুরু হয়ে তা ২২ জানুয়ারি শেষ হবে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিগণের যাতায়াত সুগম করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

সূত্র জানায়, বিশ্ব ইজতেমা চলাকালীন যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ বহাল থাকবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের