,

তুরিন আফরোজের গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, আটক ১

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়ার অভিযোগে রানা ইসলাম (১৫) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

 

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের শিল্পী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আটক রানা ইসলাম পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন অফরোজ একটি প্রাইভেটকারে করে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন। পলাশবাড়ী শিল্পী হোটেলের সামনে প্রাইভেটকারটি পৌঁছলে পাশের একটি ছোট রাস্তা থেকে রানা মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

তিনি আরো জানান, এ ঘটনার পর মোটরসাইকেলসহ রানাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাইভেটকারে ধাক্কার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তবে স্থানীয়রা জানান, রানা সবেমাত্র মোটরসাইকেল চালানো শিখেছে। ছোট রাস্তা থেকে মহাসড়কের ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণহীন হয়ে প্রাইভেটকারে ধাক্কা দেয় সে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা