,

গুলশান হামলা : তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার চার্জশিট শিগগিরই জমা দেয়া হবে।

 

সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গুলশানের হলি আর্টিজান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার এক পর্যায়ে তিনি এ কথা জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পর্যাপ্ত আলামত আমাদের হাতে রয়েছে, ফরেনসিক পরীক্ষাও শেষ হয়েছে। আর কিছু তদন্ত করার পরই অভিযোগপত্র জমা দেয়া হবে।

জঙ্গিদের সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, জঙ্গিদের এখন বড় ধরনের নাশকতা করার মতো শক্তি আছে বলে মনে হয় না, তবে বিক্ষিপ্তভাবে কোনো ঘটনা ঘটার আশঙ্কা একদম উড়িয়ে দেয়া যায় না।

গুলশান হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা