,

পাকিস্তানেই পিএসএল ফাইনাল; কী করবেন সাকিব-তামিম?

news-image

স্পোর্টস ডেস্ক : সভ্য মানুষের জন্য মৃত্যু উপত্যকা পাকিস্তান। সন্ত্রাসী হামলার ভয়ে কোনো দেশ সেখানে খেলতে যায় না।

এসব কারণে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোকেই নিজেদের ‘হোম গ্রাউন্ড’ বানিয়েছে পাকিস্তান। কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তান যাওয়ার ইচ্ছা পোষণ করে। তারপরই জানা গেল এবারের মৌসুমের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনাল ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে!

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে বলেছে, আগামী ৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ইস্যুতে বিদেশী খেলোয়াড়দের মধ্যে কেউ যদি পাকিস্তান সফর করতে না চায় সেক্ষেত্রে আয়োজকদের কাছে বিকল্প চিন্তাও আছে বলে জানানো হয়েছে। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালও খেলছেন এই ঘরোয়া আসরে। তাদের দল যদি ফাইনালে পৌঁছে তবে পাকিস্তানে খেলতে যেতে হবে। পিসিবির এমন সিদ্ধান্তে আদৌ পাকিস্তান সফরে যেতে রাজী হবেন কিনা তা সাকিব-তামিমই ভালো বলতে পারবেন।

আগামী ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হবে। এক মাস পর অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নিরাপত্তা প্রশ্নে পাঞ্জাব সরকারও সবুজ সঙ্কেত দিয়েছে। যদিও গত বছর ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন (এফআইসিএপ) জানিয়েছিল বিদেশী ক্রিকেটারদের জন্য পাকিস্তান সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর থেকে কোনো দেশ পাকিস্তান সফরে যায় না। শুধু ক্রিকেট বিশ্বে সবচেয়ে বাজে অবস্থায় থাকা জিম্বাবুয়ে একবার পাকিস্তান সফরে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে