,

‘সকলেই আমার যৌন পছন্দের কথা জানেন’

news-image

বিনোদন ডেস্ক : লিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর। বলিউডে বেশ কয়েকটি সেরা ছবি উপহার দিয়েছেন।

এমনকী, তাঁর চ্যাট শো কফি উইথ করণ ও বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু, ক্যারিয়ারের দিক থেকে সাফল্য পেলেও পিছু ছাড়েনি বিতর্ক। তাঁর যৌন পছন্দ নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনার কোনও শেষ নেই। এবার সেই নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে করণ বলেন, “এখনও আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে সমকামীদের ভিন্ন নজরে দেখা হয়। আর তা কোনও সেলেব হলে তো তাঁর কাজের থেকে সেক্সুয়ালিটিই প্রাসঙ্গিক হয়ে ওঠে আলোচনায়। ”

তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে যখন সোশাল মিডিয়ায় আলোচনা করা হয় তখন আমার খুব খারাপ লাগে। অনেকে বলেন আমি আমার সেক্সচুয়ালিটি নিয়ে প্রকাশ্যে কেন কোনও কথা বলি না। তাহলে তো আমি দেশের একটা আইকন হয়ে থাকতে পারি। কিন্তু, কেন আমি একজন আইকন হওয়ার জন্য আমার সেক্সচুয়ালিটি নিয়ে প্রকাশ্যে কথা বলব। কারণ আমার যৌন পছন্দ যাই হোক না কেন, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি জানি আমার যৌন পছন্দ অন্যদের আলোচনার বিষয়। আমি আমার জীবন নিজের মতো কাটাতে চাই। আমি কোনও পাবলিসিটি চাই না। আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। আমি কাজের মাধ্যমে এমন একটা জায়গাতে পৌঁছে গেছি যেখানে কে কী বলল তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার কাজ নিয়ে থাকতে চাই।’’

জীবনে নিজের মাকে সবথেকে বেশি প্রাধান্য দিতে চান করণ জোহর। তিনি বলেন, “সকলেই আমার যৌন পছন্দের কথা জানেন। তবে এই নিয়ে আমি চিৎকার করতে চাই না। আমার যৌন পছন্দ নিয়ে যদি কেউ খোরাক করে তাহলেও আমার কোনও অসুবিধা নেই। কারণ দিনের শেষে আমি যা করি তা আমি করবই। আমি যা করি তাতে আমার মায়ের কোনও সমস্যা নেই। সেখানে বাকি কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। ”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা