,

রুশ সাইবার হামলার অভিযোগ স্বীকার ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়া সাইবার হামলায় জড়িত ছিল- গোয়েন্দা সংস্থাগুলোর এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রাম্পের পরবর্তী চিফ অব স্টাফ রাইনস প্রিবাস এ কথা জানিয়েছেন।

‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে প্রিবাস জানান, ট্রাম্প এ কথা বিশ্বাস করছেন যে, ডেমোক্র্যাটিক পার্টির সংগঠনগুলোর সার্ভারে সাইবার হামলার পেছনে ছিল রাশিয়া। তবে নির্বাচনের সময় চালনা এই হামলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হ্যাকাররা পরিচালনা করেছেন কিনা, প্রিবাস এ কথা স্পষ্ট করে বলেননি।

তিনি বলেন, এই ঘটনার পেছনে যে রাশিয়ার ভূমিকা আছে, তিনি তা মেনে নিয়েছেন, তাই এটি আর ইস্যু নয়।

এই প্রথম রিপাবলিকান দলের নব নির্বাচিত প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীদের কেউ এ কথা স্বীকার করলেন যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাকালে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে ও ডেমোক্র্যাটিক পার্টির ই-মেইল ফাঁস করেছে এবং ট্রাম্প এটি মেনে নিয়েছেন।

এর আগে সাইবার হামলার পেছনে রাশিয়ার ভূমিকা ও তাকে জয়ী করতে সাহায্য করার অভিযোগটি বার বার অস্বীকার করে আসছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা