,

১৩ হাজার গাছ কাটার অনুমোদন মন্ত্রিসভার

news-image

তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাসকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে। অর্থাৎ আরো ২৬ হাজার গাছ রোপন করতে হবে তিতাসকে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনানা ।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছের মধ্যে বিক্রি যোগ্য বড় গাছ ৪ হাজার ১১টি এবং চারা গাছ ৯ হাজার ৩৪৫টি।

তিনি বলেন, আগামী ২০২২ সাল পর্যন্ত সব ধরনের গাছ কাটা নিষেধ রয়েছে। তবে জনস্বার্থে গাছ কাটার প্রয়োজন পড়ায় মন্ত্রিসভার অনুমোদনে এখন গাছ কাটা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা