,

জেরুজালেম হামলাকারী আইএসের সমর্থক : নেতানিয়াহু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলাকারী তথাকথিত আইএসের সমর্থক বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। রোববার বিকেলে হামলার স্থান পরিদর্শনের সময় এই মন্তব্য করেন নেতানিয়াহু। তবে এখনো কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

নেতানিয়াহু আরো বলেন, আমরা অবগত আছি যে এই সন্ত্রাসীরা নিয়মিত কোথাও না কোথাও হামলা চালাচ্ছে। তাদের বিভিন্ন দেশে হামলার যোগসাজস রয়েছে। তারা ফ্রান্স ও বার্লিনে হামলা চালিয়েছে। এখন তারা হামলা চালিয়েছে জেরুজালেমে।

আইএসকে দোষারোপ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই সব হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। কারণ তারা নিসে ও বার্লিনে যেভাবে হামলা চালিয়েছে জেরুজালেমেও একই কায়দায় হামলা চালিয়েছে।

রোববার জেরুজালেমে এক দল সৈন্যের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০ এর কোঠায়।

ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই সন্দেহ করছে পুলিশ। ট্রাকটির চালককে হত্যা করা হয়েছে। আক্রান্ত সেনাদলের কয়েকজন সদস্যই আক্রমণকারীকে গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে জেরুজালেমেরই একটি আরব এলাকার বাসিন্দা ছিল।

জেরুজালেমের পুরোনো শহরের কাছে একটি রাস্তায় একদল ইসরায়েলি সৈন্য একটি বাস থেকে নামার সময় চলন্ত ট্রাক দিয়ে আক্রমণটি চালানো হয়। রেডিওর খবরে বলা হয়, রাস্তার ওপর অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের এক মুখপাত্র এটি ট্রাক দিয়ে চালানো একটা সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন।।

এদিকে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি হামাস গোষ্ঠী এ আক্রমণকে একটি ‘বীরোচিত কাজ’ বলে প্রশংসা করেছে। একজন হামাস মুখপাত্র এ ঘটনার পর ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে তীব্র করারও আহ্বান জানান।

গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর বেশ কিছু ফিলিস্তিনি আক্রমণের ঘটনা ঘটেছে। যার বেশির ভাগই ছুরি বা আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো, তবে কয়েকটিতে যানবাহনও ব্যবহৃত হয়। এসব আক্রমণে ৩৫ জন ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, কয়েক দশকব্যাপি ইসরায়েলি দখলদারিজনিত হতাশাই এসব আক্রমণের পেছনে কাজ করছে।

কয়েকদিন আগে জার্মানির বার্লিন শহরে ট্রাক দিয়ে চালানো এমনই একটি আক্রমণে ১২ জন নিহত হয়। তারও আগে জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে এক ট্রাক হামলায় ৮৬ জন নিহত এবং ৪ শতাধিক আহত হয়।
সূত্র: বিবিসি ও জেরুজালেম পোস্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে