,

দ্য এলেন ডিজেনারেস শো-তে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড-হলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সময় এখন! প্রতিদিনই কোনও না কোনও খবরে তিনি সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন। এবার জানা গেল বিখ্যাত ‘দ্য এলেন ডিজেনারেস শো’-তে উপস্থিত হতে যাচ্ছেন এ অভিনেত্রী।

দ্য এলেন ডিজেনারেস যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টক শো। ১৮ জানুয়ারি অনুষ্ঠানটিতে উপস্থিত হবে দীপিকা। অনুষ্ঠানে তিনি হলিউডের প্রথম ছবি `ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ’-এর প্রচারণা চালাবেন। ছবিটিতে দীপিকার বিপরীতে অভিনয় করছেন হলিউড তারকা ভিন ডিজেল।

ছবিটি হলিউডের হলেও ভারতেই আগে মুক্তি পাবে। ডি.জে. কারুসো পরিচালিত ছবিটি ভারতে মুক্তি পাবে ১৪ জানুয়ারি। আর বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০ জানুয়ারি।

হলিউডের ছবি নিয়ে প্রচারণায় ব্যস্ত থাকলেও বলিউডের কাজ থামিয়ে দেননি দীপিকা। সঞ্জয় লীলা বানসালির ঐতিহাসিক প্রেমের উপাখ্যান `পদ্মাবতী’র শুটিংয়েও সময় দিচ্ছেন তিনি।
সূত্র: জি-নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা