,

বাক প্রতিবন্ধীকে ধর্ষণ: অভিযুক্ত নজরুলকে গ্রেফতারের নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : কুমিল্লায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নজরুলকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ বিষয়ে করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতেও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে ১৯ জানুয়ারি আসামিকে গ্রেফতারের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘কুমিল্লার বাঙ্গর: বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়।

এ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মুজিবুর রহমান।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ডিসেম্বর গ্রামের পাশে একটি ব্রিক ফিল্ডে প্রতিবন্ধী মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে নির্যাতন করে প্রতিবেশী নজরুল (৩০)।

এ সময় স্থানীয় কয়েকজন যুবক নজরুলকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু প্রভাবশালী হওয়ায় তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি।

পরদিন প্রতিবন্ধীর ভাই নিজাম উদ্দিন ঘটনা শুনে নজরুলের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। তখন তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে নজরুল।

আহত নিজামকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা