,

নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে“উপজেলা উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসেম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরাফাত উদ্দিন আহমেদ,হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ কামাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,মহিরা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা কবির আহমেদ,দুলাল সূত্রধর,পল্লী বিদ্যুতের নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আবদুর রহিম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সাংবাদিক আবদুল মাজিদ,সাংবাদিক এসএম বদিউল আসরাফ মুরাদসহ সরকারি বেসরকারি কর্মকর্তা,বীমা ও এনজিও প্রতিনিধিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় বীমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল বসে। পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে