বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধাশ্রমের পরিবেশ বোঝার জন্য কয়েকদিন সেখানেই ছিলাম : ববি

news-image

বিনোদন প্রতিবেদক : ফোন করেই জানা গেল ববি বিমানবন্দরে। কারণ তার বড় বোন ছবি দেশের বাইরে যাচ্ছেন। তাই তিনি কিছু সময় চেয়ে নিলেন। কিছুক্ষণ পর আবারও কথা হলো দর্শকপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে। জানালেন ‘বিজলি’ ছবির পাশাপাশি নতুন ছবি ‘বৃদ্ধাশ্রম’ নিয়েও এগুচ্ছেন তিনি। এরইমধ্যে বেশকিছু অংশের কাজ শেষ করেছেন। ববি বলেন, ‘বৃদ্ধাশ্রম’ ব্যতিক্রমী একটি গল্পের ছবি। এরইমধ্যে এর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী এসডি রুবেল। স্বপন চৌধুরী পরিচালিত এ ছবির বাকি কাজ খুব শিগগিরই উত্তরা ও গাজীপুরের বৃদ্ধাশ্রমে হবে। এ ছবিতে সমাজসেবী ও একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। দর্শক ছবির গল্পটি পছন্দ করবেন বলে আশা করছি। আর আমার প্রযোজনায় ‘বিজলি’ ছবির সামান্য কিছু কাজ বাকি রয়েছে।

এ কাজটিও শেষ করতে চাই। নিজের ভক্ত ও দর্শকদের জন্য ভিন্নরুপে হাজির হতে যাচ্ছেন ববি। তার প্রযোজিত ও অভিনীত ‘বিজলি’ ছবির দৃশ্যধারণের কাজে ইউরোপের আইসল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানে তীব্র শীতের মধ্যে শুটিং করেছেন। ববি বলেন, এ ছবিতে কোনো কমতি রাখতে চাই না। এ বছর ভালো কোনো তারিখে ছবিটি মুক্তি দিতে চাই। ইফতেখার চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবিতে কাজ করছেন কলকাতার শতাব্দি রায়, রণবীর, বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসানসহ আরও অনেকে। ‘বিজলী’ ছবিতে সুপারওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে।

ছবির গল্পে নানা প্রতিকুলতায় তিনি তার সুপার পাওয়ার ব্যবহার করবেন। এদিকে সবশেষ ববি অভিনীত ‘ওয়ানওয়ে’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি চৌধুরী। এ ছবিটিও পরিচালনা করেন ইফতেখার চৌধুরী। এ পরিচালকেরই ‘খোঁজ : দ্য সার্চ’ চলচ্চিত্রের ক্যাপ্টেন ববি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হন এই অভিনেত্রী। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজাবাবু’, ‘এ্যাকশন জেসমিন’-এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। ধীরে ধীরে আরও সামনে এগিয়ে যাচ্ছেন ববি। তবে নতুন ছবিতে কাজ করার বিষয়ে কিছু শর্তও আছে তার। ভালো গল্প ছাড়া নতুন কোনো ছবিতে বর্তমানে কাজ করতে চান না এ অভিনেত্রী। বর্তমানে নির্মাণ চলতি সরকারি অনুদানের ‘বৃদ্ধাশ্রম’ ছবির শুটিংয়ের আগে ববি গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমেও গিয়েছেন। কয়েকদিন সেখানে কাটিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, বৃদ্ধাশ্রমের পরিবেশ বোঝার জন্য কয়েকদিন সেখানেই ছিলাম। গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে এ ছবির শুটিং করেছি। মূলত শুটিংয়ের কারণে সেখানে হোমের বাসিন্দাদের সঙ্গে বেশ কয়েকদিন কথা বলেছি। তাদের সুখ-দুঃখের কথা জানার চেষ্টা করেছি। অন্যদিকে ববি নতুন বছরে আরও একটি চমকের কথা জানালেন। আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতেও অভিনয় করতে যাচ্ছেন এ নায়িকা। ছবিটি প্রযোজনা করছে যুক্তরাজ্যের কেবি পিকচার্স ও ট্রাইটন ফিল্ম প্রোডাকশনস। ছবির নাম ‘মাল্টা’। এটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন বলিউডের অভিনেতা ভাটসাল শেঠ। পুরো ব্যাপারটি নিয়ে ববি দারুণ রোমাঞ্চিত। বললেন, ‘মাল্টা’ ছবির গল্প সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র্র মাল্টার মানুষের জীবন নিয়ে। ছবির শুটিং হবে মাল্টাতেই। বর্তমানে এ ছবিসহ আরেকটি নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ববি। আর এসব ছবির জন্য বেশ পরিশ্রমও করতে হবে তাকে। চরিত্রের প্রয়োজনে সব ধরনের পরিশ্রম করতেও রাজী এই অভিনেত্রী।

ববির প্রযোজনায় নির্মাণ চলতি ‘বিজলী’ বেশ বড় বাজেটের ছবি। চলচ্চিত্রের দুর্দিনে এমন বড় বাজেটের একটি ছবিতে হাত দিয়েছেন কি ভেবে জানতে চাইলে ববি বলেন, ভালো কাজ দেখাতে গেলে বাজেট অবশ্যই বেশি লাগবে। আমি সামনে আরও নতুন কিছু কাজের পরিকল্পনা করছি। নতুন এ বছরটা দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেবার চেষ্টা রয়েছে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়।

এ জাতীয় আরও খবর

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির