,

আমার বক্তব্যে কোনো রাষ্ট্রদ্রোহিতা ছিল না : মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ”আমার বক্তব্যে কোনো রাষ্ট্রদ্রোহিতা ছিল না। আমি কখনও হিংসাত্বক রাজনীতি করি না। ”

তিনি বলেন, অডিও টেপে ফাঁস হওয়া ওই কণ্ঠটা আমার, কিন্তু আমি পুরো বক্তব্য শুনতে পাইনি। বক্তব্য যে টেম্পারিং হয়নি তাও বলা যাচ্ছে না। তাছাড়া অডিও টেপে আমার রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছিল না।

সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২২ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে এই প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

কারাগারে থাকার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ইট পাথরের মতো কারাগারও এখনও অমানবিক। তিনি রাষ্ট্রকে মানবিক হওয়ার আহ্বান জানান।

জামিন প্রসঙ্গে তিনি বলেন, পাসপোর্ট জিম্মায় রেখে আমাকে জামিন দেওয়া হয়েছে। চিকিৎসকরা আমাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বলেছেন। আমি বাইরে গিয়ে চিকিৎসা করাতে চাই। এজন্য হাইকোর্টের কাছে পাসপোর্ট চেয়ে আবেদন করব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা