,

পাল্টা হামলার ডাক লাদেন পুত্রের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর ৫ বছর পরেও এখনও আতঙ্কের নাম ওসামা বিন লাদেন। নতুন করে লাদেনের জন্য ফের রাতের ঘুম হারাম হয়ে গেছে মার্কিন গোয়েন্দাদের। তবে সরাসরি ওসামা বিন লাদেন নয়, এবার গোয়েন্দাদের নজর তার ছেলে হামজা বিন লাদেনের দিকে।

মার্কিন গোয়েন্দারা গত বৃহস্পতিবার রাতে কুড়ি বিছরের যুবক হামজা বিন লাদেন সম্পর্কে নতুন করে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মৃত ওসামা বিন লাদেনের স্মৃতি নতুন করে উস্কে দিয়ে আল কায়দা জঙ্গিদের একজোট হতে বলেছেন হামজা।

২০১৫ সালে আগস্ট মাসে আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহারি জানিয়েছিল, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগদান করেছে হামজা। তারপর থেকেই লাদেনপুত্রের দিকে নজর রাখছিলেন মার্কিন গোয়েন্দারা।

এদকে মূল ঘাঁটি ইরাকে দেশটির সেনাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে আরেক সন্ত্রাসবাদী সংস্থা আইএস। মূলত তাদের দাপটেই কিছুটা প্রচারের আলো থেকে এতদিন সরে গিয়েছিল আল কায়দা। এখন মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই পরিবর্তিত পরিস্থিতিতে ফের নিজেদের তুলে আনতে চাইছে আল কায়দা।

নিজেদের ভাবাবেগ উস্কে দিতে আল কায়দার মুখ হিসাবে দেখাতে চাইছে হামজাকে। একটি অডিও বার্তায় পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার আবেদন জানিয়েছে হামজা। ‘‌লোন উলফ অ্যাটাক’‌ অর্থাৎ কোনও জনবহুল জায়গায় জঙ্গিদের একা আত্মঘাতী আক্রমণ চালানোর পরামর্শও দিয়েছে সে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে