,

মাহমুদুরের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মাহমুদুর রহমানের করা পুনর্বিবেচনার এক আবেদন নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, পাসপোর্ট জমা রাখার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছিল। আপিল বিভাগের ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে মাহমুদুর রহমান আবেদন করেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে তানভীর আহমেদ আল আমীন বলেন, এই আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে মাহমুদুর রহমানকে তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেন। আপিল বিভাগ তাঁর স্বাস্থ্যগত বিষয় দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজকে বোর্ড গঠন করতে বলেন। মাহমুদুর রহমানের নিউরো সার্জারির প্রয়োজন কি না, তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে বোর্ডের প্রতিবেদনে জানানো হয়।

এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারেন।

এ বিষয়ে মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ আল আমীন বলেন, ‘দুই মাস আগে জামিন প্রশ্নে রুল হয়েছিল। আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ) করে জামিন দিয়েছেন। আমার জানামতে, এখন সবগুলো মামলায় তিনি জামিনে আছেন। ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।’

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ২০১৪ সালের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। ৭ সেপ্টেম্বর তিনি জামিন পান।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা