,

ট্রাম্পের সঙ্গে ‘মিল’ রয়েছে ওবামার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মিল রয়েছে। গতকাল রোববার এবিসি নিউজে সরাসরি সম্প্রচারকৃত জর্জ স্টেফানোপোলাস এর সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা নিজেই একথা বলেন। তিনি বলেছেন, তার সঙ্গে ট্রাম্পের অন্তত একটি বিষয়ে মিল আছে।

ওবামা বলেন, ট্রাম্প হলেন এমন একজন যার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালনের জন্য এটি একটি পূর্বশর্ত। অথবা অন্তত যথেষ্ট সংখ্যক নাগরিকের মনে আপনার এই ধরাণা সৃষ্টি করতে হবে যে আপনি দায়িত্বটি পালন করতে পারবেন।

তবে ওবামা এও বলেন, ট্রাম্পের অতি আত্মবিশ্বাস তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি তিনি এই অতি আত্মবিশ্বাসের কারণে নীতিগত ইস্যুগুলোতে বিস্তারিত খোঁজখবর না নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি বলেন, এটি একইসঙ্গে শক্তি এবং দুর্বলতাও হতে পারে। আমার ধারণা বিষয়টি নির্ভর করছে ট্রাম্প কীভাবে বিষয়টি নিয়ে সামনে এগোবেন তার ওপর।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর মধ্য দিয়ে যদি তিনি সজীব দৃষ্টিভঙ্গি অর্জন করেন, তাহলে তা মূল্যবান হয়ে উঠতে পারে। কিন্তু এর জন্য আপনাকে আপনি কী জানেন না তা জানতে হবে। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এমন লোকদেরকে নিযুক্ত করতে হবে যাদের একই ধরনের অভিজ্ঞতা, ব্যাকগ্রাউন্ড এবং জ্ঞান আছে এবং সেসবের ব্যবহার করে ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারবেন।

বিশেষজ্ঞদের ব্যাপারে ট্রাম্পের নাক সিটকানো মনোভাবের সমালোচনা করে ওবামা বলেন, বিশেষজ্ঞদের সহায়তা ছাড়া সম্ভাব্য সেরা সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে না। সূত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা