,

খালেদা জিয়াকে ১ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

news-image

আদালত প্রতিবেদক : নাশকতার ১০ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার মামলাগুলোতে সাবেক এ প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদার পক্ষের আইনজীবীরা তিনি অসুস্থ হওয়ায় আদালতে হাজির হতে পারেননি মর্মে সময় আবেদন করেন।

ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে আগামী ১ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জানান, খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করে আদালত খালেদা জিয়াকে পরবর্তী শুনানির তারিখে হাজির করার জন্য বলেছেন।

এ ব্যাপারে আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১টি মামলার আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এসব মামলা হলো রাজধানীর দারুস সালাম থানার আটটি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি মামলা ও যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা