,

যেকোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখছেন এক ব্যক্তি। ছবি : এপিসর্বোচ্চ নেতা কিম জং-উনের বাছাই করা স্থান থেকে যেকোনো মুহূর্তে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

 

স্থানীয় সময় রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএর খবরে বলা হয়, ‘ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া বা গণতান্ত্রিক কোরিয়া প্রজাতন্ত্র) সর্বোচ্চ দপ্তরের নির্দেশে যেকোনো সময় যেকোনো স্থান থেকে আইসিবিএম উৎক্ষেপণ করা হবে।’

এর আগে ১ জানুয়ারি কিম জং-উন বলেছিলেন, তাঁর পরমাণু ক্ষমতাধর দেশ আইসিবিএম পরীক্ষার দ্বারপ্রান্তে।

রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, উত্তর কোরিয়ার পরমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকিস্বরূপ’।

টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির মিট দ্য প্রেসে কার্টার বলেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ড কিংবা মিত্র ও সহযোগী দেশগুলোর দিকে ধাবিত হলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষা ব্যর্থ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গত বছর নজিরবিহীন পরীক্ষা চালানোর পর পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ‘গুণগত’ মানোন্নয়নের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা