,

নিয়োগ পেলো ৭৯ সহকারী জজ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে ৭৯ জন নির্বাচিত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে নিয়োগ দেয়া হয়েছে।

 

রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭৯ জন সহকারী জজকে নিয়োগপূর্বক পদায়নের আদেশ জারি করা হয়।

এই প্রজ্ঞাপনে নিয়োগকৃত কর্মকর্তাদের আগামী ২২ জানুয়ারি (দিনের ১ম প্রহরে) তাদের নামের পাশে উল্লেখিত জেলায় জেলা ও দায়রা জজের নিকট যোগদান পত্র জমা দিতে বলা হয়েছে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে মর্মে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সহকারী জজদের জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা