,

বাড়ছে শীত দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পৌষের শেষে দেশের সব প্রান্তে বাড়ছে শীতের তীব্রতা। পাশাপাশি শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে চট্টগ্রামের সীতাকুন্ডে তাপমাত্রা কমে নেমে আসে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরো কমবে এবং বাড়বে শীতের তীব্রতা। আবার মাসের শেষেও দেখা দিতে পারে তীব্র শীত।

 

ধীরে ধীরে তাপমাত্রা কমছে জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল হান্নান বলেন, ‘এতোদিন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় ঝড়ের কারণে সাগর থেকে আসা বাতাসের পরিমাণ বেশি ছিল। এখন সাগর শান্ত হওয়ায় উত্তর দিক থেকে শীতল বাতাস আসতে শুরু করেছে এবং কমতে শুরু করেছে তাপমাত্রা।’

চট্টগ্রামের তাপমাত্রাও ধীরে ধীরে কমছে জানিয়ে আবদুল হান্নান বলেন, ‘উত্তরের বাতাসের গতিবেগ ধীরে ধীরে বাড়তে থাকায় চট্টগ্রামের তাপমাত্রা কমছে। রবিবার নগরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, ১০ ডিগ্রি সেলসিয়াস ও এর কম তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৮ দশমিক ৮, রাজশাহীতে ৯ দশমিক ৭, দিনাজপুরে ৯ দশমিক ৬, সৈয়দপুরে ১০, ডিমলায় ৯ দশমিক ১, রাজারহাটে ৯ দশমিক ৫, যশোর ও ঈশ্বরদিতে ১০, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ফরিদপুরে ১০ দশমিক ৯, গোপালগঞ্জে ১০ দশমিক ৫, সাতক্ষীরায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানা যায়, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে একাধিক মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার পূর্বাভাস ছিল। এখন শুরু হওয়া শৈত্যপ্রবাহটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। পরবর্তীতে তাপমাত্রা বাড়তে পারে। তবে মাসের শেষে আরো একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

উল্লেখ্য, কোনো অঞ্চলের উপর দিয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এলে সেখানে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা