,

দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিলেই নানা পুরস্কার

news-image

অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্য করলেই মিলবে আর্থিক পুরস্কার, সঙ্গে সার্টিফিকেটও। এ উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার।

সম্প্রতি পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এড়াতে দিল্লি সরকার এই নতুন পদক্ষেপ নিয়েছে। সেখানে সরকারের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচায়, তবে তাকে পুরষ্কৃত করবে সরকার। ওই ব্যক্তিকে দেয়া হবে কড়কড়ে ২০০০ টাকার নোট, সঙ্গে সার্টিফিকেট।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় আহত মরণাপন্ন ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিলেই মিলবে এই পুরস্কার। জরুরি অবস্থায় আরও মানুষ যাতে ভয় না পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে।

কিছুদিন আগে দিল্লির সুভাষনগরে একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার ভয়ে কেউ তার দিকে সাহায্যের হাতটুকুও বাড়িয়ে দেয়নি। রাস্তায় পড়ে থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এর পরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার। ২০১৬ সালে দিল্লির অটো চালকদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ ট্রেনিংও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা মেটেনি। এবার এই পদক্ষেপে দুর্ঘটনায় মৃত্যু অনেকটাই কমবে বলে মনে করছে সরকার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের