,

আত্মরক্ষার জন্য সঙ্গে ছুরি রাখবেন নারীরা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মেয়েরা এখন থেকে দিল্লির মেট্রোরেলে ভ্রমণ করার সময় আত্মরক্ষার জন্য ছোট ছুরি সঙ্গে রাখতে পারবেন। চাইলে মেয়েরা সঙ্গে লাইটার ও দেশলাইও রাখতে পারবেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মেট্রো রেল করপোরেশন নেটওয়ার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। দিল্লির মেট্রোতে নারীদের যৌন হয়রানি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিআইএসএস এই সিদ্ধান্তের কথা জানাল।

নাম প্রকাশ না করার শর্তে সিআইএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেট্রোতে ছোট ছুরি নিরাপত্তার জন্য হুমকি নয়। তাই মেয়েদের মেট্রোতে চলার সময় চার ইঞ্চি লম্বার অধিক নয়, এমন ছুরি সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের ধারণা, এটা নিরাপত্তার জন্য হুমকি না হলেও, তা দিয়ে মেয়েরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের একটি পদক্ষেপ গত বছরের অক্টোবরে নেওয়া হয়েছিল। তা সম্প্রতি পর্যালোচনা বৈঠকে পাস হয়।দিল্লির মেট্রোরেলে নারী যাত্রীরা প্রায়ই যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। ছবি: এএফপি

সিআইএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অনেক শ্রমিক আছেন যারা কিছু যন্ত্রপাতি নিয়ে চলাচল করেন। মেট্রোতে সেসব যন্ত্রপাতিও নেওয়া বারণ ছিল। কিন্তু শ্রমিকদের আবেদনের পিরপ্রেক্ষিতে কিছু যন্ত্রপাতি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ওই সব যন্ত্রপাতি পর্যবেক্ষণ করা হবে। এরপর বহনকারী যাত্রীর তথ্য নথিভুক্ত করে তাঁকে তা নেওয়ার অনুমতি দেওয়া হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির মেট্রোতে প্রতিদিন প্রায় ৩০ লাখ যাত্রী যাতায়াত করেন। নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ জিনিস যেমন ছুরি, ব্লেড, বন্দুক, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিপজ্জনক রাসায়নিক পদার্থ, মদের বোতলসহ ৫৪টি জিনিস মেট্রোতে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে