,

ঘুষের টাকাসহ উপসচিব গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা ঘুষ নেয়ার সময় হাতেনাতে একজন উপসচিবকে গ্রেফতার করেছেন।রবিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে ওই উপসচিবকে গ্রেফতার করা হয়। তার নাম মিজানুর রহমান। তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়।

মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরও নয় লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে মাইনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে।

সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয়। ঘুষের টাকাসহ মিজানকে গ্রেফতার করে দলটি।

দুদক সূত্র জানিয়েছে, মিজানুর রহমানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের