,

ডুবে মরলো ছেলে, মা ব্যস্ত স্মার্টফোনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মাত্র কয়েক ফুট দূরে শিশু-সন্তান পানিতে ডুবে গেলেও সেদিকে ভ্রূক্ষেপ নেই মায়ের। তিনি তখন মগ্ন স্মার্টফোনে। ঘটনাটি ঘটেছে উত্তরপশ্চিম চিনের জিয়াংইয়াংয়ে।

 

স্মার্টফোন আসক্তি যে কতোটা করুণ পরিণতি ডেকে আনতে পারে এ ঘটনা যেন তারই জ্বলন্ত উদাহরণ।

চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হাওহাও নামে চার বছরের ওই শিশুপুত্রকে নিয়ে একটি স্পা’র হট স্প্রিং পুলে নেমেছিলেন জিয়াও নামে ওই মহিলা। এর পরই তিনি স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

পুলটি খুব বেশি গভীর নয়। প্রথমে ছোট্ট হাওহাও পুলের ধারেই ছিল। কিন্তু একটু এগিয়ে যেতেই পুলের তুলনামুলক গভীর অংশে চলে যায় সে। তখনই ভারসাম্য হারিয়ে ফেলে শিশুটি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিলার ঠিক পিছনে তার সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে, সেদিকে কোনো নজরই নেই মহিলার।

প্রায় তিন মিনিট হাবুডুবু খাওয়ার পর শিশুটি ডুবে যায়। এর কিছুক্ষণ পরে নিজের সন্তানের খোঁজ শুরু করেন ওই মহিলা। ছেলেকে না পেয়ে শেষ পর্যন্ত ওই স্পা’র নিরাপত্তাকর্মীর সাহায্য নেন ওই মহিলা। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পরে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়।

https://youtu.be/v9cGvmQbSUk

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের