,

সিনেমা থেকে রাজনীতিতে : এবার কাশ্মীরে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের ছেলে ও বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ভাই তাসাদ্দুক মুফতি অবশেষে সিনেমা থেকে রাজনীতিতে এলেন।

গত শনিবার পিতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীনগরের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেন তাসাদ্দুক মুফতি। তার এ ঘোষণায় দলের ভেতরে-বাইরে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কারণ, এর আগে রাজনীতি নিয়ে তাকে কথা বলতেও শোনেনি কেউ, এতোটাই অনাগ্রহী ছিলেন তিনি। তার মরহুম পিতার কথায়ও রাজনীতিতে আসতে রাজি হননি তাসাদ্দুক।

এক বছর আগেও তাকে সবাই চিনতো মুম্বাইর পুরস্কারজয়ী ছায়াছবি ‘ওমকারা’র চিত্রগ্রাহক হিসেবে। গত বছর পিতার দাফন অনুষ্ঠানে শোকার্ত বোনের পাশেই মিডিয়া তাকে প্রথম খুঁজে বের করে। তার ঠিক এক বছর পর পিতার পদাঙ্ক অনুসরণ করলেন তিনি।

‘নিক্কি’ ডকনামে পরিচিত তাসাদ্দুক মুফতির (৪৫) হঠাৎ রাজনীতিতে আসায় বিস্মিত হয়েছেন তার নিজ দল পিডিপির নেতারাও। নাম প্রকাশ না করার শর্তে দলের একজন সিনিয়র নেতা বলেন, ‘ রাজনীতি তার জন্য সহজ হবে না। সে তো রাজনীতিবিদ না!’

দলের অপর এক নেতা বলেন, ‘একজন রাজনীতিকের জেসব ভাবভঙ্গী থাকে বা থাকতে হয়, তাসাদ্দুকের তা নেই। তাছাড়া সে ভালো বক্তাও নয়। অবশ্য এই এক বছরে সে হয়তো রাজনীতিক হওয়ার প্রস্তুতি নিয়েছে।’

আরেক নেতা বলেন, ‘এটা হয়তো পছন্দ নয়, রাজনৈতিক বাধ্যবাধকতা।’

তাসাদ্দুকের ঘনিষ্ঠ একজন বলেন, ‘নিক্কি কখনো আমাদের সঙ্গে পর্যন্ত রাজনীতি আলোচনা করতো না। সে কাশ্মীরের যানজট এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতো, রাজনীতি নিয়ে কখনো নয়।’

তিনি বলেন, নিক্কির মনজুড়ে থাকতো পুরনো কাশ্মীরের স্থাপত্যকলা এবং ডাল লেক।

কাশ্মীরী চলচ্চিত্রনির্মাতাদের জন্য গত বছর শ্রীনগরে একটি ওয়ার্কশপ আয়োজন করেছিলেন তাসাদ্দুক। সেখানেও তিনি রাজনৈতিক আলোচনাকে নিরুৎসাহিত করেছিলেন তিনি। সেই ওয়ার্কশপে যোগদানকারী এক তরুণ বলেন, তাসাদ্দুক সাহেবের রাজনীতিতে যোগদান আমার জন্য একটি বড় ধাক্কা। তিনি তো কখনো এ কাজে উৎসাহী ছিলেন না!

শনিবারের জনসভায় রাজনীতিতে যোগদানের ঘোষণা দিয়ে তাসাদ্দুক মুফতি বলেন, সারা জীবন আমি কখনোই রাজনীতিতে আগ্রহী ছিলাম না। আজ আমি আনুষ্ঠানিকভাবে পিডিপি-তে যোগ দিলাম। আজকের দিনটি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো এবং আপনাদেরস্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

এদিকে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে যে, তাসাদ্দুক লোকসভার অনন্তনাগ আসন থেকে জীবনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বোন মেহবুবা মুখ্যমন্ত্রী হওয়ায় আসনটি শূণ্য হয়েছে।

আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের সাবেক ছাত্র তাসাদ্দুক মুফতি কীভাবে কাশ্মীরবাসীর স্বপ্নকে ‘বাস্তব’ করেন, সেদিকেই এখন সবার নজর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে