,

দুই মাস খেলতে পারবেন না মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক :ক্যারিয়ারের অনেকটা সময়ই ইনজুরিতে ভুগতে হয়েছে অধিনায়ক মাশরাফি মতুর্জাকে। হাঁটুতে একের পর এক অস্ত্রপচার করতে হয়েছে। তবে আজ নিজের বলে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন তিনি।ম্যাচ শেষে স্থানীয় এক হাসপাতালে স্ক্যান করানোর পর মাশরাফির ডান হাতের কবজিতে চিড় ধরা পড়েছে। এর ফলে দেড় থেকে দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে তাকে।

 

ম্যাচের ১৮তম ওভারে বল করতে এসে চোট পান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি। পড়ে ডান হাতের কবজি স্ক্যান করাতে হাসপাতালে নেয়া হয় টাইগার এই অধিনায়ককে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্লাস্টার করা হয়েছে। তবে বিসিবির কেউ এখনো বিষয়টি কেউ নিশ্চিত করেননি।এদিকে খারাপের মাঝেও ভালো খবর হল, মাশরাফির ইনজুরিটা হলো সফরের শেষ ম্যাচে। বর্তমান সূচিতে আগামী মে মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা