,

ফের সিনেমা থেকে সরে দাঁড়ালেন পিয়া

news-image

 

বিনোদন ডেস্ক :মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।২০১৫ সালের শেষের দিকে এ অভিনেত্রী শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হন। পরে এ সিনেমার নায়ক ও পরিচালকের বিরুদ্ধে কু-প্রস্তাবের অভিযোগ তোলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান পিয়া বিপাশা।
এর মধ্যে ‘মনের রাজা’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও সিনেমাটি থেকে অজানা কারনেই সরে যান তিনি। কিন্তু সিনেমাটি থেকে কেন সরে দাঁড়িয়েছেন এ বিষয়ে কিছু জানাননি পিয়া।

 

পিয়া বিপাশা রাইজিংবিডিকে বলেন, ‘‘মনের রাজা’ সিনেমার শুধু দুটি গানের কা্জ করেছি। বর্তমানে এ সিনেমার খবর জানি না। তা ছাড়া এ সিনেমার কাজ আমি আর করব না।’’২০১৫ সালে ১০ অক্টোবর ‘মনের রাজা’ সিনেমার কাজ শুরু করেছিলেন পিয়া। রকিবুল আলম রকিবের নির্মিতব্য এ সিনেমায় পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমাটির দুটি গানের কাজ শেষ করেন তিনি। তারপর দীর্ঘ এক বছর কেটে গেলেও আর কোনো শুটিং হয়নি। এমনকি সিনেমাটি নিয়ে কোনো আলোচনাও নেই।

এ প্রসঙ্গে পরিচালক রকিবুল আলম রকিব বলেন, ‘‘পিয়া বিপাশা কেন ‘মনের রাজা’ সিনেমার কাজটি করবে না তা আমি জানি না। পিয়া বিপাশার মোবাইল নম্বার আমার কাছে নেই। শুটিংয়ের পর তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।’’

তিনি আরো বলেন, ‘মনের রাজা’ সিনেমার প্রযোজক কাজটি করতে এগিয়ে আসছেন না। এ সিনেমার বাকি অংশের কাজ হবে কি না তাও আমি বলতে পারছি না। এসব কিছু নির্ভর করছে প্রযোজকের উপর।’

২০১৫ সালে ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর শ্রুতি স্টুডিওতে কণ্ঠশিল্পী কোনাল-প্রতিক হাসানের গানের রেকর্ডিংয়ের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। গানটির কথা ও সুর করেছেন প্লাবন। এরপর ১০ অক্টোবর থেকে পিরোজপুরে একটানা ১০ দিনের শুটিং অনুষ্ঠিত হয়।এ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার কাজ করছেন পিয়া বিপাশা। এ সিনেমার কিছু অংশের কাজ করার পর থেমে আছে। এতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

‘রুদ্র দ্য গ্যাংস্টার’ শিরোনামের সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন পিয়া বিপাশা। তারপর কয়েকটি সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে কাজগুলো করা হয়ে ওঠেনি এ অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা